1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩৭ Time View

রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন ভবনের বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও কার-পার্কিংয়ের জায়গায় নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার মিরপুর এলাকায় রাজউক টাস্কফোর্সের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মো. মোবারক হোসেন এ অভিযান পরিচালনা করেন।

প্লট ৬ এর খান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে দুটি কাপড়ের দোকান উচ্ছেদ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। প্লট ৭ ও ৮ এর অপি প্লাজার কার-পার্কিংয়ের স্থলে ফাস্ট ফুড সিপি ও একটি ব্যাংকের এটিএম বুথ ছিল। ফাস্ট ফুডের দোকান উচ্ছেদ ও এটিএম বুথটি ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়ার মুচলেকা নেয়া হয়। প্লট ৯ এর কার পার্কিংয়ের স্থলে চারটি বিভিন্ন ধরনের দোকান অপসারণ করা হয়। প্লট ১০ এর কার পার্কিংয়ের স্থলে একটি সুপার শপকে পাঁচ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের মধ্যে তা সরিয়ে নেয়ার মুচলেকা নেয়া হয়। প্লট ১১ এর ‘মিরপুর ডিজিটাল ডায়গনস্টিক লি.’ এর বেজমেন্টে স্টোর রুম, অফিস কক্ষ, ডাক্তারদের চেম্বার, ফিজিওথেরাপি কক্ষ ও কনফারেন্স রুম থাকায় আংশিক উচ্ছেদ করে চার লাখ টাকা জরিমানা ও বাকি অংশ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার মুচলেকা নেয়া হয়।

এছাড়া মিরপুর গোল চত্বরের শাহ আলী মার্কেটের বেজমেন্ট ও কার পার্কিংয়ের স্থলে একটি অফিস ও মিরপুর আদর্শ স্কুলের সামনে এপেক্সের একটি শো-রুম উচ্ছেদ করা হয়।

অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ