1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়া যুদ্ধ এড়াতে চায় : জাতিসংঘ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

উত্তর কোরিয়া সফর করে আসা জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের কর্মকর্তারা তাকে বলেছেন যে, যুদ্ধ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তারা এ ব্যাপারে আলোচনার জন্য সুনির্দিষ্ট কোন প্রস্তাব দেননি। খবর এএফপি’র।
সফরের বিষয়ে নিরাপত্তা পরিষদকে ব্রিফিংয়ের পর জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান জেফ্রি ফেল্টম্যান সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে তারা একমত যে যুদ্ধ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সপ্তাহান্তে পিয়ংইয়ং সফরকালে ফেল্টম্যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো ও উপ-পররাষ্ট্রমন্ত্রী প্যাক মিয়ং-কুকের সঙ্গে সাক্ষাত করেন। ২০১১ সালের পর এই প্রথমবারের মতো জাতিসংঘের উচ্চ পদস্থ কোন কর্মকর্তা দেশটি সফরে গেলেন।
আলোচনা চলাকালে কোন ফলো-আপ বৈঠকের ব্যাপারে সম্মত না হলেও ফেল্টম্যান জানান, তিনি উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বলেছেন, তার এই সফরকে নতুন করে মত বিনিময়ের শুরু হিসেবে দেখা উচিত হবে।
ফেল্টম্যান বলেন, ‘তারা আমাদের যুক্তি গুরুত্ব সহকারে শুনেছেন। তবে তারা এ ব্যাপারে আমাদেরকে কোন ধরণের প্রতিশ্রুতি দেননি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ