1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

ভারতে সহকর্মীর গুলিতে আধাসামরিক বাহিনীর ৪ সৈন্য নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৬ Time View

ভারতের মধ্যাঞ্চলীয় একটি সেনা শিবিরে আধা-সামরিক বাহিনীর এক সৈন্যের গুলিতে তার চার সহকর্মী নিহত ও অপর একজন আহত হয়েছে। রোববার এক কর্মকর্তা এ কথা জানান।
ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৈন্যটি তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। খবর এএফপি’র।
তর্কবিতর্কের জের ধরে ভারতীয় আধা-সামরিক বাহিনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন কনস্টেবল এই হামলা চালায়।
বিজাপুরের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘ওই কনস্টেবল তার চার সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালান। এরা ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তিনি একজন এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর)।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ