1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

বিয়ে করলেন পাওলি দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬২ Time View

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম বিয়ে করলেন। আজ (সোমবার) সকাল সাড়ে ১০ টা নাগাদ কলকাতার লেক গার্ডেনের বাসবভনে পাওলির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করা হয়েছে পাওলির বিয়ের অনুষ্ঠান। এর আগে গত শনিবার পাওলির বাসায় অনুষ্ঠিত হয়েছিল তার মেহেদি অনুষ্ঠান।

পাওলি দামের বর গুয়াহাটির ছেলে, পেশায় ব্যবসায়ী; তার নাম অর্জুন দেব। দীর্ঘদিন প্রেমের পর পাওলি-অর্জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। বালিগঞ্জে অর্জুনদের বাড়ি রয়েছে। বিয়ের পর পাওলি আর অর্জুন সেখানেই থাকবেন। পাওলি জানান, ভালোবাসার মানুষকে বিয়ে করলেন তিনি। অর্জুনের সঙ্গে তার প্রথম দেখা হয় ইতালিতে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ প্রেমের পর আজ তারা বিয়ের সনাতন রীতিতে চারহাত এক করলেন।

পাওলি দামের ভাই মৈনাক দাম জানান, বিয়েতে একেবারে ট্র্যাডিশনাল সাজে সাজবেন পাওলি। বিয়ের পর ৬ ডিসেম্বর স্বামীর সঙ্গে পাওলি যাচ্ছেন গুয়াহাটি। তাঁদের সঙ্গে যাবেন মৈনাক। তার মা-বাবা পরে যাবেন। ৮ ডিসেম্বর অর্জুনদের বাসায় ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আর ১০ ডিসেম্বর গুয়াহাটিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে টালিগঞ্জের তারকা, শিল্পী আর কলাকুশলীদের প্রায় সবাইকে দাওয়াত করা হয়েছে। সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে গভীর রাত পর্যন্ত। সেখানে বসবে তারার হাট।

যৌথ প্রযোজনার ছবি ‘মনের মানুষ’ ছবির বাংলাদেশের ‘সত্তা’ ছবিতে পাওলি অভিনয় করেছেন। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে পাওলি’র নায়ক ছিলেন শাকিব খান। গেল ৭ এপ্রিল ছবিটি সারাদেশে মুক্তি পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ