1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

লো স্কোরিং ম্যাচে সিলেটের বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ১০৬ Time View

আগের দিন সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তামিম-মাশরাফি। সেই উইকেটেই সন্ধ্যায় ঢাকা করলো ২০০ এর বেশি রান। কিন্তু আজ (রবিবার) আবারও ফিরে এল লো স্কোরিং ম্যাচ। নাসির হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় চিটাগং ভাইকিংস।

৬৮ রানের এই লক্ষ্য তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১১.১ ওভারে টপকে যায় সিলেট সিক্সার্স। ফলে সিলেট ৫৩ বল হাতে থাকতেই ১০ উইকেটের জয় পায়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকার। নাসিরের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন রনকি (৬)। আর কোন রান না করেই ওই ওভারের শেষ বলে নাসিরকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য।

নিজের দ্বিতীয় ওভারের আবারও চিটাগং শিবিরে আঘাত হানেন নাসির। ব্যক্তিগত ১২ রান করা রিচকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই অধিনায়ক। পরের ওভারেই ১ রান করা সিকান্দার রাজাকে ফেরান শরীফউল্লাহ। পঞ্চম ওভারে আবারও উইকেটের স্বাদ পান নাসির। এবার তার শিকার তানবীর আহমেদ। ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন ডানহাতি এ ব্যাটসম্যান।

নিজের শেষ ওভারে পঞ্চম উইকেটের দেখা পান নাসির। মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন স্টিয়ান ভিন জিল। ৪ ওভারে তার বোলিং ফিগার ৪-০-৩১-৫।

তার দূর্দান্ত বোলিংয়ে সঙ্গে শেষ দিকে নাবিলে সামাদের বোলিং তোপে চিটাগং গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে। যা এবারের বিপিএলে সর্বনিম্ন রান। নাসিরের পাঁচ উইকেটের পাশাপাশি নাবিল সামাদ ৩টি এবং শরীফউল্লাহ ২টি উইকেট নেন। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। ১২ রান আগে রিচের ব্যাট থেকে। স্টিয়ান ভন জিল করেন ১১ রান। এছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ