1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

‘৪০ হাজার লোক গোলটা দেখল, রেফারি দেখল না’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৬৯ Time View

দুই দিন পেরিয়ে গেছে। এখনও লিওনেল মেসির গোলটা নিয়ে বিতর্ক থামেনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র হওয়া ম্যাচে বার্সা তারকার একটি গোল গোললাইন অতিক্রম করে ফেলেছিল, কিন্তু রেফারি সেটি দেখেনইনি। বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দের এখনও সেই গোলের আফসোস কাটছে না।

যদিও ভালভার্দে স্বীকার করলেন, বল গোললাইন অতিক্রম করেছে কিনা, তিনি নিজেও তা দেখেননি। তবে মাঠের সব দর্শকই গোলটা দেখেছে, দাবি তার, ‘আমি যে জায়গায় ছিলাম, সেখান থেকে বলটা অতিক্রম করেছে কিনা দেখা সম্ভব নয়। আমি দেখেছি উদযাপন করতে (মেসিকে)। মাঠে ৪০ হাজার মানুষ ছিল, যারা দেখেছে এটা গোল। হাস্যকর ব্যাপার হলো, পরিষ্কার বিষয়টাও রেফারি দেখতে পেলেন না। এমন একটি ম্যাচে যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ, বাজে রেফারিংয়ে কি কারো প্রতি অন্যায় করা হচ্ছে? বার্সা কোচ এমন অভিযোগও মানতে নারাজ। তিনি বলেন, ‘সবারই অভিযোগ করার অধিকার আছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা অন্য দলের মধ্যে আমি পার্থক্য দেখি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ