1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

শাহজালালে ৩৬ লাখ টাকার বিদেশি সিগারেট আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৩৩ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাউজহোল্ড সামগ্রীর আড়ালে শর্তসাপেক্ষে আমদানিযোগ্য বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিনব কায়দায় আনা ১ হাজার ১৭৮ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। সাম্প্রতিককালে শাহজালালে সিগারেটের অবৈধ চালান আটকের এটি একটি বড় ঘটনা।

তিনি বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতে সন্ধ্যায় বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের মেইন ওয়্যার হাউস-১ থেকে ব্ল্যাক ব্র্যান্ডের এ বিপুল পরিমাণ সিগারেট আটক করা হয়।

তিনি আরও বলেন, পণ্য চালানটির ইনভয়েসে পারসোনাল ইফেক্টস ঘোষণা থাকলেও বাস্তবে সিগারেট পাওয়া গেছে। যা মিথ্যা ঘোষণার সামিল। এটি দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ৩২ ধারার স্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা না থাকলে বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের ওপর আরোপিত উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই মিথ্যা ঘোষণায় এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ