1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার লড়াই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৭৬ Time View

তৃতীয় দিনের শুরুতেই বিদায় নিলেন শন মার্শ। এরপর দ্রুত সাজঘরে ফিরলেন টিম পাইন ও স্টার্ক। তবে একপ্রান্ত ধরে রেখে নিজের একুশতম সেঞ্চুতি তুলে নিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। তার সেঞ্চুরির উপর ভর করেই এগিয়ে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

৬৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা স্মিথ শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে। অপর প্রান্ত দিয়ে দ্রুত উইকেট পড়লেও স্মথ ছিলেন অবিচল। ক্যামিন্সকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি করে তুলে নেন নিজের সেঞ্চুরি। ব্যক্তিগত ৯৭ রানের মাথায় স্টুয়ার্ড ব্রডের বলে মিড অফ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। যা তার টেস্ট ক্যারিয়ারের একবিংশ সেঞ্চুরি। ২৬৩ বল খেলে ৯টি চারের সাহায্যে এই রান করেন তিনি।

এদিকে ইংল্যান্ডের গড়া প্রথম ইনিংস থেকে এখনো ১৫ রানে পিছিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৮৭ রান। স্মিথ ১১৩ আর হ্যাজেলহুড ২ রান নিয়ে ব্যাট করছেন। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করে ৩০২ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ