1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

আনন্দ শোভাযাত্রার রুট ম্যাপ দেখে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৩৮ Time View

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এর অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় এই অসামান্য অর্জনকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উদ্যাপন করা হবে।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের প্রেরিত রুট ম্যাপ দেখে চলাচল ও ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
এতে বলা হয়, শনিবার আনন্দ শোভাযাত্রার রুট-বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে আরম্ভ করে মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সাইন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,যে সকল গেট ব্যবহার করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে,সেগুলো হচ্ছে- ছবির হাট গেট(চারুকলার বিপরীতে), টিএসসি গেট, বাংলা একাডেমির বিপরীতের গেট,কালী মন্দির গেট ও তিন নেতার মাজার গেট।
উল্লেখ্য, আনন্দ শোভাযাত্রাটি আগামীকাল বেলা ১২ টায় বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে আরম্ভ হয়ে সোহরাওয়ার্দী উদ্যান গিয়ে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ