1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি : অবশেষে বাচ্চুকে তলব করল দুদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৩৮ Time View

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৪ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বেসিক ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় দুদকের দায়ের করা ৫৬টি মামলার মধ্যে একটি মামলায় গত ২৬ জুলাই হাইকোর্ট বাচ্চু এবং পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্টের ওই আদেশে বলা হয়েছিল, প্রাপ্তির ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দিতে।

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ শীর্ষ ১১ কর্মকর্তার কেলেঙ্কারিতে সম্পৃক্ত থাকার কথা উঠে এলেও দুদক যে ৫৬ মামলা করেছে তা কোনোটিতে বাচ্চুর নাম নেই।

দুদক খুঁজে না পেলেও গতবছরের ফেব্রুয়ারিতে সংসদে লিখিতভাবে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ওই ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল। আমাদের প্রশ্ন, দুদক তাঁর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি কেন?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ