1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৭৭ Time View

এক বৃদ্ধ নারীকে নির্যাতনের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযোগ পত্রে বিবাদী করা হয়েছে বারবাজার ফাঁড়ির এসআই বিকাশ কুমার ও এএসআই আজাহারকে। মঙ্গলবার আদালতে অভিযোগ দায়ের করেন পুলিশের নির্যাতনে আহত সালেহা খাতুন।

অভিযোগে উল্লে­খ করা হয়, গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিকাশ ও এএসআই আজাহারের নেৃতত্বে পুলিশ সালেহা খাতুনের ছেলে টিপুকে ধরতে যায়। এ সময় ছেলেকে আটকের কারণ জানতে চাইলে এসআই বিকাশ কুমার ও এএসআই আজাহার তাকে ও টিপুর স্ত্রী জোসনাকে নির্যাতন করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, আদালতে একটি অভিযোগ দিয়েছে শুনেছি। বিষয়টা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে আদেশ দিয়েছেন আদালত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় জানান, আমি এখনো আদালতের কোনো নোটিশ পাইনি। আদালতের নির্দেশের নোটিশ হাতে পেলে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ