1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬২ Time View

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে এক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল চৌধুরী এর রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মোস্তফা ওরফে শুক্কুর কারাগারে আছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১০ সালের ৬ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুন পাড়ায় পারুলের ভাড়াঘরে স্ত্রী রোজিনা বেগমকে শ্বাসরোধে হত্যার পর ঘরের সিলিংয়ের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন স্বামী।

পরে রোজিনার পরিবারের পক্ষ থেকে হাটহাজারী থানায় হত্যা মামলা করা হয়। ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ মোস্তফা ওরফে শুক্কুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৭ জনের সাক্ষ্য নিয়ে যুক্তি-তর্ক শেষে সোমবার মামলার রায় দেন বিচারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ