1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

অগ্রণী ব্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬৯ Time View

৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদ ও মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার এই চার্জশিট অনুমোদন দেয়া হয়।

২০১৬ সালের ৩০ জুন মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গতকাল দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার জন্য বলা হয়েছে।

এই মামলায় অন্য আসামিরা হলেন- অগ্রণী ব্যাংকের সাবেক জিএম ও বর্তমানে ডিএমডি মিজানুর রহমান খান, সাবেক ডিএমডি মো. আখতারুল আলম, সাবেক জিএম মো. আমিরুল ইসলাম, সাবেক এজিএ ম মো. শফিউল্লাহ, সাবেক ডিএমডি ও বর্তমানে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. মোফাজ্জল হোসেন ও বর্তমান সিনিয়র প্রিন্সিপাল অফিসার (প্ল্যানিং কো-অর্ডিনেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন) মো. রফিকুল ইসলাম।

চার্জশিটে বলা হয়, ২০১১ সালের ২০ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৪ এপ্রিলের মধ্যে মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান অগ্রণী ব্যাংক থেকে ঋণ নেয়ার জন্য প্রকল্প প্রস্তাব জমা দেন। যে জমি দিয়ে তিনি ঋণের আবেদন করেন ওই জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া জমির ওপর বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে ঋণের জন্য যে নকশা ব্যাংকে জমা দেয়া হয় তা রাজউক বাতিল করেছিল। কিন্তু সেই জমিতে ভবন নির্মাণ শুরু করে অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে আসামিরা পরস্পর যোগসাজশে ৬০ কোটি ৪৯ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ