1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রিয়াল ছাড়ার গুঞ্জন রোনালদোর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৭৭ Time View

চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল তারকা রোনালদোর। নিষেধাজ্ঞা থেকে ফিরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না পাঁচবারের বর্ষসেরা এই তারকা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে চলতি মৌসুম শেষেই রিয়াল ছাড়ছেন রোনালদো।

রিয়ালের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ আছে ২০২১ সাল পর্যন্ত। এরই মধ্যে রিয়াল কর্তৃপক্ষ রোনালদোর সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী। তবে স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, রোনালদো নাকি রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি করতে রাজি নন। শুধু তাই নয়, এই মরসুমের শেষেই তিনি ক্লাব ছাড়তে চান। আগামী জুন মাসের পরে তিনি আর ক্লাবে থাকতে চান না।

একটি স্প্যানিশ টিভি চ্যানেলের সাংবাদিক দাবি করেছেন, রোনালদো নাকি তার ইচ্ছের কথা রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়ে দিয়েছেন। কিন্তু এও শোনা গিয়েছে, পেরেজ নাকি তার কথা মানতে চাননি।

এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন রোনালদো। এর ফলে তার ফর্ম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েনও বেড়েছে বলে খবর। রোনালদো বুঝিয়ে দিয়েছেন, ভালো প্রস্তাব এলে তিনি ক্লাব ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ