1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

আজ পহেলা অগ্রহায়ণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৫৬ Time View

আজ বুধবার, পহেলা অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ। হেমন্তের এ শেষ অর্ধাংশে বাঙালির ধান কাটার উৎসব শুরু। কৃষক এ সময় মূলত আমন ধান কেটে ঘরে তোলেন। আর একে কেন্দ্র করে উদযাপিত হয় শস্যভিত্তিক লোকউৎসব নবান্ন। গ্রামবাংলার সেই চিরচেনা ‘নবান্ন উৎসব’-এ মেতে উঠে রাজধানীবাসীও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আজ (১৫ নভেম্বর, বুধবার) সকালে শুরু হবে এ উৎসবের। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ শ্লোগানকে ধারণ করে চারুকলা থেকে শোভাযাত্রা বের করার মাধ্যমে উৎসবের প্রথম পর্ব শেষ হবে। ১৯তম জাতীয় এ নবান্ন উৎসবের আয়োজন করছে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ।

উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৩টায়। এ সময় চারুকলা ছাড়াও একযোগে এ উৎসব চলবে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে। দু’জায়গাই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজন।

এদিকে নবান্ন উৎসবকে কেন্দ্র করে চারুকলায় ‘নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর্ট ক্যাম্পে প্রবীণ শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মান্নান, আবদুশ শাকুর শাহসহ ২০ জন বিশিষ্ট চিত্রশিল্পী অংশ নেবেন।

উৎসবে নবান্ন কথন ছাড়াও রাজধানী ঢাকার ৪৭টি দলের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত এবং মানিকগঞ্জের চান মিয়ার দলের লাঠিখেলা, নড়াইলের নিখিল চন্দ্রের দলের পটগান, নেত্রকোনার দিলু বয়াতীর দলের মহুয়ার পালা, খুলনার দলের ধামাইল গান ও আদিবাসী গারোদের ওয়ানগালা নৃত্য পরিবেশিত হবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ