1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বরিশালে বাস কাউন্টার উচ্ছেদ, শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৯৪ Time View

ট্রাফিক পুলিশের হামলার প্রতিবাদে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এতে প্রায় আধা ঘণ্টা বরিশালের অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শ্রমিকরা।

রূপাতলী বাস টার্মিনালে কাউন্টার ইনচার্জ সোহেল মোল্লা জানান, রূপাতলী বাস টার্মিনালের পাশে তাদের বাকেরগঞ্জ রুটের একটি টিকেট কাউন্টার রয়েছে। সকালে বরিশাল মহানগরের ট্রাফিক সার্জন রফিকুল ইসলামসহ অন্যান্য ট্রাফিক পুলিশ ওই কাউন্টারে হামলা চালায়। তারা কাউন্টারের ভেতরে থাকা ক্লার্ক ইমরান হোসেনকে মারধর করে।

এছাড়া কাউন্টারের আসবারপত্র ভাঙচুর করা হয়। এরই প্রতিবাদে টার্মিনালের শ্রমিকরা বিক্ষোভ করে। সেই সঙ্গে তারা বাস চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেয়।

এতে বরিশাল জেলাসহ ৫ জেলার ১৭টি রুটে বাস চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদের হস্তহক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বাস চলাচল শুরু হয়।

ট্রফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. শামছুল আলম জানান, ওই কাউন্টারটি রাস্তার পাশে থাকায় যাত্রীদের চলাচলে অসুবিধা হচ্ছিল। ইতোপূর্বে কাউন্টারটি সরিয়ে নিতে বাস মালিকদের বলা হয়েছিল। কিন্তু কাউন্টারটি তারা সরিয়ে না নেয়ায় পুলিশ তা সরিয়ে দেয়ায় এর সঙ্গে সংশ্লিষ্টরা বিক্ষোভ করে। সেখানে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বল্প সময় বাস চলাচল বন্ধ ছিল। বিষয়টির সমাধান হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ