1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ফের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আশ্বাস সু চির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৪৯ Time View

সহিংসতা বিধ্বস্ত রাখাইন থেকে যেসব রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছেন তাদের নিরাপদে ফিরিয়ে নিতে ফের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দশ দেশের আঞ্চলিক সংস্থা আসিয়ানের সম্মেলনে সোমবার ম্যানিলায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

স্থানীয় সংবাদমাধ্যম ম্যানিলা বুলেটিন বলছে, আসিয়ানের ৩১তম সম্মেলনের প্রথম দিনে বাস্ত্যুচুত রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সম্মেলনে। সম্মেলনে এই উদ্বেগ উঠে আসার পর সু চি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে আসিয়ানের নেতাদের আশ্বস্ত করেন।

দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সভাপতিত্বে ম্যানিলায় দু’দিন ব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোকু জুনিয়র বলেন, বাংলাদেশ-মিয়ানমারের চুক্তির তিন সপ্তাহ পর রোহিঙ্গাদের স্বদেশে ফেরতের কথা জানালেন সু চি।

সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ব্যাপারটি উঠে আসায় মিয়ানমার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করছে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ