1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

স্পেনের জয়ের দিনে ইস্কোর চোট

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৬৬ Time View

আসন্ন রাশিয়া বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারে স্পেন যে মরিয়া হয়েই মাঠে নামবে তা আরও একবার প্রমান দিল। মূল পর্বে মাঠে নামার আগে প্রীতি ম্যাচে ডেভিড সিলভার জোড়া গোলে কোস্টারিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১০ এর চ্যাম্পিয়নরা। তবে এ ম্যাচে ইনজুরিতে পড়ায় পরবর্তী ম্যাচে রাশিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না ইস্কোর।

নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে স্পেন। এরই ধারাবাহিকতায় ম্যাচের ষষ্ঠ মিনিটে দলকে লিড এনে দেন বার্সা তারকা জর্ডি আলভা। ম্যাচের ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসি তারকা মোরাতা।

football

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় স্বাগতিকরা। চার মিনিটের ব্যবধানে দুই গোল করেন সিটি তারকা সিলভা। ম্যাচের ৫১ মিনিটের পর ৫৫ মিনিটে দ্বিতীয় গোল করেন এই তারকা।

তবে ম্যাচের ৬২ মিনিটে বাঁ উরুতে চোট পান দলের মিডফিল্ডার ইস্কো। এ চোটের কারণে রাশিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি। শেষ দিকে ম্যাচের ৭৩ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা আরও একটি গোল করলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ