1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রোহিঙ্গারা মানবিক সঙ্কটে : প্রমিলা প্যাটেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৬০ Time View

রোহিঙ্গারা মানবিক সঙ্কটের মধ্য দিয়ে অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমিলা প্যাটেন।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে জাতিসংঘ মহাসচিবের এ বিশেষ দূত বলেন, রোহিঙ্গারা মানবিক সঙ্কটের মধ্য দিয়ে অতিক্রম করছে। তারা নিজ দেশে যেমন নির্যাতিত হয়েছে, বাংলাদেশে আশ্রয় নিয়েও মানবেতর জীবনযাপন করছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাক্যা ম্পে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। নারী ও শিশু পাচার, যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের অঘটন ঘটতে পারে। এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শতাধিক আলেম-ওলামা অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন; কোনো ধরনের উস্কানিতে পা দেননি। ইসলামিক ফাউন্ডেশনের ১২টি মেডিক্যাল টিম গত ২ মাস যাবত রোহিঙ্গা ক্যাম্পে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ