1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে : তোফায়েল আহমেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৫৩ Time View

 বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ‘বিএনপি যত কথা বলুক না কেন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে না আসলে তাদের করুন অবস্থা হবে’।
মন্ত্রী শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে প্রায় ৬ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ লাইন থেকে ৩১৭টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। অর্থনৈতিকভাবে আমরা অন্যান্য যেকোন সময়ের চেয়ে অনেক মজবুত’।
সরকার দেশের গ্রামগুলোর উন্নয়নে কাজ করছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, আজকে গ্রামগুলোর রাস্তা পাকা ও ঘরে-ঘরে বিদ্যুৎ রয়েছে। মানুষের হাতে-হাতে মোবাইল ফোন। মানুষের জীবনমান উন্নত হয়েছে।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি অনেকবার ক্ষমতায় ছিলো। কিন্তু দেশের কোন উন্নয়ন করতে পারেনি। আওয়ামী লীগ ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেখে গিয়েছিলো। বিএনপি ক্ষমতায় এসে সেটাকে কমিয়ে ৩ হাজারে করেছে। ২০২১ সাল নাগাদ দেশে ২৪ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে ব্যাপক কাজ হচ্ছে। ভোলা-বরিশাল সেতু নির্মাণেরও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এছাড়া সদরের বাংলাবাজার এলাকায় ২শ’ শয্যার আজাহার-ফাতেমা খানম মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হবে’।
এ সময় মন্ত্রী যেসব বসতবাড়িতে এখোনো বিদ্যুৎ সংযোগ যায়নি, শিগগিরই সেগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম কেফায়েত উল্লাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ