1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

তৃতীয় বারের মত ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ১৩৭ Time View

বাংলাদেশ তৃতীয়বারের মতো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি(ইউনেস্কো)’র সংস্থার ৩৯তম সাধারণ সম্মেলনে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো’র সদর দফতরে সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়। আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।

ভাটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ