1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

তিনদিন পর জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৬৭ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুরে সজিব হোসেন বিদ্যুৎ (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ৩ দিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার শেলাচাপড়ি এলাকার বড়াল নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজিব উপজেলার শেলাচাপড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে ও নুকালী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার জেএসসি পরীক্ষা শেষ করে দুপুরে সজিব ও তার ৫ বন্ধু শেলাচাপড়ী মাছ শিকারের জন্য উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দর সংলগ্ন বড়াল নদীতে যায়। তারা বাঘাবাড়ী নৌ-বন্দরস্থ বিপিসির মেঘনা অয়েল ডিপোর জেটিঘাট পয়েন্টের নিচে ডুব দিয়ে মাছ শিকার করছিল। এক পর্যায়ে সজিব নিখোঁজ হয়।

বন্ধুরা ঘটনাটি সজিবের পরিবারকে জানালে রাজশাহী থেকে ৬ সদস্যের ডুবুরি দল ও শাহজাদপুর থানা পুলিশ যৌথভাবে ২ দিন ধরে চেষ্টা করেও সজিবকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সকালে উপজেলার শেলাচাপড়ি এলাকার বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ