1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

জাওয়াহিরি পাক-আফগান অঞ্চলেই আছেন: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ১৩৭ Time View

আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি এখন পাক-আফগান অঞ্চলেই অবস্থান করছেন। আর অন্য শীর্ষ আল কায়েদা নেতারাও এ এলাকায় আছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

গত বছরের ২ মে মার্কিন বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার নেতৃত্ব গ্রহণ করেন।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ব্রেনান সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘আমাদের বিশ্বাস, আল কায়েদার অন্য নেতাদের মতো জাওয়াহিরিও পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় আছেন। এ ব্যাপারে আমরা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

জাওয়াহিরি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জন ব্রেনান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না তাদের বিচারের মুখোমুখি করা যাচ্ছে ততোক্ষণ আমরা ক্ষান্ত হব না। বিন লাদেনের ব্যাপারে আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

জাওয়াহিরিই যে এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য সে কথাও স্বীকার করেছেন জন ব্রেনান।

ইয়েমেনে আল কায়েদার কার্যক্রমের ওপরও যুক্তরাষ্ট্রের নজরদারি রয়েছে জানিয়ে ব্রেনান বলেন, ‘আরব উপদ্বীপগুলোতে তৎপর আল কায়েদা জঙ্গিদের ওপর আমাদের নজর রয়েছে। আমরা তাদের আইনের আওতায় আনার ব্যাপারটি নিশ্চিত করার চেষ্টা করছি। এজন্য আমরা ইয়েমেনি বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।’

ব্রেনান দাবি করেন, ইয়েমেনে সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ অভ্যুত্থানের সঙ্গে আল কায়েদা গোষ্ঠী জড়িত। এদের প্রতিহত করতে ইয়েমেনের সরকার, নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীকে নিয়ে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ