1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বন্ধুত্ব থেকে ভালোবাসা মিম আর নাঈমের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ২৩৯ Time View

বিদ্যা সিনহা মিম, আমাদের শোবিজের ঝলমলে তারকা। লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত মিমের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব নাঈমের। একই এলাকায় থাকেন তারা। একই স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিলেন তারা। পড়াশোনা শেষ করে প্রফেশনাল ক্ষেত্রেও একসঙ্গেই আছেন তারা। খুনসুটি বিষয় নিয়ে মাঝেমধ্যে ঝগড়া হলেও দুজনের প্রতি দুজনার দুর্বলতা দীর্ঘদিন মনের মধ্যে পুষে রেখেছিলেন তারা। কিন্তু শেষপর্যন্ত তা আর গোপন রাখতে পারলেন না তারা।

বন্ধুত্ব থেকে ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ‘মেঘ বৃষ্টি অতঃপর’ নাটকে মিম আর নাঈমকে এভাবেই দেখা যাবে। নাইস নূরের রচনায় ও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এ নাটকে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন মিম ও নাঈম।

নতুন এই জুটির অভিনয় প্রসঙ্গে পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, নতুন কিছু উপহার দেবার জন্য দর্শকদের সামনে একটি নতুন জুটি নিয়ে এলাম। আমাদের মিডিয়ার আরেকটি  মিম আর নাঈমের জুটি প্রতিষ্ঠিত হবে বলে আমার ধারণা। আশা করছি নাটকটি দর্শকদের খুব ভাল লাগবে।

‘মেঘ বৃষ্টি অতঃপর’ নাটকটি খুব শিগগিই কোন টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক মিজানুর রহমান আরিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ