1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৮৩ Time View

ঠাকুরগাঁওয়ে নাজমিন আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

রোববার সকালে সালন্দর ইউনিয়ন বরূনাগাঁও বাশিয়া দেবি ফকির পাড়া সেনুয়া নদীর পাড়ের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাজমিন আক্তার (১৪) সদর উপজেলার বাসিয়াদেবী ফকিরপাড়া গ্রামের নুর নবীর মেয়ে। সে সালন্দর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

নাজমিনের বাবা নুর নবী জানান, শনিবার বিকেলে নাজমিন সেনুয়া নদীর পাড়ে ধানখেত দেখতে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। সকালে ওই নদীর পাড়ে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখা যায়। তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) কফিল উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ