1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

রাজনীতিতে ফরমালিন ঢুকেছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৭০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ফরমালিন ঢুকে গেছে। কিছু কিছু নেতা বেপরোয়াভাবে চলছে। তাই এই সকল নেতাদের পরিহার করতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্যদের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে নাজনিন ফেরদৌসসহ অভিভাবক-শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের কিছু রাজনীতিবিদ হচ্ছেন রাজধানীর পরিবহনের মতো। গাড়িতে সিটিং লিখে চিটিং করে বেপরোয়াভাবে চলছেন। যারা সব দলেই রয়েছে। তাদের পরিহার করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতি ছুটি চেয়েছেন, ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার সময়ে যেটি দিয়েছেন, এটাও লিখিত বিষয়।
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রাইভেট কোচিং করিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পড়ালেখার মান নষ্ট করবেন না। পরীক্ষার্থী তৈরি নয়, সকলকে শিক্ষার্থী বানানোর চেষ্টা করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ