1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৬৮ Time View

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। বিগত অনেক বছরের মধ্যে ভিয়েতনামে এটি ছিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। শুক্রবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
এ সপ্তাহে বিভিন্ন প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্য ও ভূমিধসে এখনো নিখোঁজ ৩৯ জনকে খুঁজে বের করতে উদ্ধার কর্মীরা ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে।
এদিকে আরেকটি বড় ধরণের ঝড় ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বলে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছে।
খবরে বলা হয় এ সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগে বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং হাজার হাজার একর জমির ফসল ভেসে গেছে।
৬৩ বছর বয়সী এক কৃষক জানান, ‘ বন্যায় আমাদের পুরো গ্রামের সকল পুকুরের মাছ এবং জমির ফসল ভেসে গেছে।’
এছাড়া বন্যায় অনেক রাস্তা তলিয়ে গেছে।
এ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজে সহযোগিতা করতে হাজার হাজার পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ