1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৮৮ Time View

ঝিনাইদহে পিকআপ ভ্যান ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেক (৪০) এবং ওই শাখার অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুবায়ের আলম (৩০)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে হাটগোপালপুর থেকে মাহেন্দ্রযোগে ১০ যাত্রী ঝিনাইদহে আসছিলেন। পথে পাঁচমাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালক ও যাত্রীরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।

ওসি আরও জানান, হাসপাতালে নিয়ে আসার পর জুবায়ের আলমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। ম্যানেজার আব্দুল মালেককে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে তিনি বৃহস্পতিবার ভোরে মারা যান। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ