1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৭৯ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ও ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, নওগাঁ জেলার দামুরহাট উপজেলার জগনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে কল্যাণ মিয়া (১৭) ও জয়পুরহাট জেলার ক্ষেত্রলাল উপজেলার মহব্বতপুর গ্রামের অমলের ছেলে গোপাল (১৮)।

জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আছিমতলা নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কল্যাণ ও গোপালের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের ১০/১২ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারির সঙ্গে কথা হলে তিনি বলেন, ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। তবে তিনি ট্রাক চালক ও নিহত ব্যক্তিদের নাম বলতে পারেননি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক নিহতেরপরিচয় জানিয়ে বলেন, মরদেহ দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ