1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ছুরি হাতে ইসকোকে তাড়া করলেন দর্শক!

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৭৬ Time View

খেলার মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কোনো খবর নয়। তবে সেটা তো বেশিরভাগ সময় ঘটেছে স্বপ্নের নায়ককে ছুঁয়ে দেখতে। খুন করতে নিশ্চয়ই নয়! এবার বিশ্বকাপ বাছাইপর্বের স্পেন ও ইসরাইলের মধ্যকার ম্যাচে যা ঘটল, সেটা একটু ভয় জাগানোর মতই। ম্যাচ শেষে মাঠে ছুটে গিয়েছিলেন ছয়জন ইসরায়েলি দর্শক। তাদের একজনের হাতে নাকি ছুরিও ছিল!

বাছাইপর্বে এই ম্যাচটির গুরুত্ব ছিল না। স্পেন আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে, ইসরাইল আগেভাগেই বাদ পড়ে গেছে। নিরুত্তাপ সে ম্যাচটিতে উত্তাপ ছড়ালেন ইসরাইলের দর্শকরা। মাঠে স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর হয়ে গলা ফাটিয়েছেন তারা।

এদের মধ্যে ছয়জন দর্শক ম্যাচ শেষে ঢুকেই পড়েছিলেন মাঠে। একজন নাকি সরাসরি এগিয়ে গিয়েছিলেন ইসকোর দিকে, এ সময় তার হাত থেকে একটি ছুরি মাটিতে পড়ে যায়! ইসরাইলের পত্রিকা ‘দ্য টাইমস’ ছাপিয়েছে এমন খবর।

ইসরায়েল ফুটবল ফেডারেশন অবশ্য এ তথ্যকে ভুল বলে দাবি করেছে। ফেডারেশনের যোগাযোগ পরিচালক শোলমি বার্জেল বলেন, ‘আমরা জানি না কীভাবে এসব প্রতিবেদন আসছে। এগুলো মিথ্যা। নিজেদের দেশের বাইরে স্পেনকে এমন উষ্ণ সমর্থন জানায়নি অন্য কোনো দেশ। বিশেষ করে ইসকো, যাঁর জন্য দর্শকেরা স্লোগান দিয়েছে, ব্যানার উঁচিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ