1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

প্রথমবারের মত বিশ্বকাপে আইসল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৭৬ Time View

প্রথমবারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে আইসল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে কসোভোকে ২-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে গতবার অভিষেকেই ইউরোর কোয়ার্টার-ফাইনাল খেলা দলটি। একই গ্রুপে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়েছে সার্বিয়াও। ‘ডি’ গ্রুপে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সার্বিয়া। আর গ্যারেথ বেলের ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।

এদিকে ‘জি’ গ্রুপ থেকে স্পেন সরাসরি জায়গা করে নিলেও আলবেনিয়াকে একমাত্র গোলে হারিয়েছে গ্রুপ রানার্সআপ ইতালি। রাশিয়ার টিকিট পেতে তাদের প্লে অফের দিকে তাকিয়ে থাকতে হবে।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ