1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল : নিহত ১০, সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার লোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ১১৯ Time View

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় কমপক্ষে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে বাধ্য হয়ে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। সোমবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে দাবানল ছড়িয়ে পড়ার পর ক্যালিফোর্নিয়ার সানোমা কাউন্টিতেই সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টি থেকে ২০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়েছে।
ক্যালিয়োর্ণিয়ার গভর্ণর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘোষণায় গভর্ণর বলেছেন, দাবানলের কারণে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আরও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে। এই মুহূর্তে উদ্ধারকাজ চালিয়ে যেতে হবে। ওইসব অঞ্চলের হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে আনতে হবে।
খবরে বলা হয়, এখন পর্যন্ত সানোমা কাউন্টিতে সাতজন, নাপায় দু’জন ও মেনডোসিনোতে একজন মারা গেছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানায়, এলাকায় হাজার হাজার একর ভূমিতে আগুন জ্বলছে। এতে অনেকের দগ্ধ ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ক্যালিফোর্ণিয়ার বন ও অগ্নি প্রতিরোধ বিভাগের প্রধান কিম পিমলট বলেন, প্রায় ১ হাজার ৫শ’ ঘরবাড়ি ইতিমধ্যে আগুনে পুড়ে গেছে।
খবরে বলা হয়, প্রচন্ড বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানায়, ইতোমধ্যে দাবানলে প্রায় ৭৩ হাজার একর এলাকা পুড়ে গেছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইতিহাসের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ