1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

রোহিঙ্গাবাহী নৌকাডুবি : আরও ৯ মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ১১২ Time View

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় আরও ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও হাবিরছরা থেকে মরদেহগুলো উদ্ধারা করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

মঙ্গলবার সকালে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যায়। পরে রাত ১টার দিকে দুইজনের মরদেহ ও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ নদীর ঘোটার চলে তাদের নৌকাটি হঠাৎ ডুবে যায়।

ওসি মাইন উদ্দিন খান বলেন, ঘটনার পর সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত একজন শিশু ও আটজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ