1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

পুলিশের বিরুদ্ধে আসামির স্বজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ১০২ Time View

জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে আসামি ধরতে গিয়ে সাইদুর রহমান (৩৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় কালাই থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান একই গ্রামের কাজেম আলীর ছেলে ও ওই আসামির চাচা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষোভ করে।

জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান জানান, সোমবার ভোর রাতে হারুঞ্জা গ্রামে শাপলা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ ধরতে গেলে আসামির চাচা সাইদুর রহমান পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পরে এবং পুলিশের উপর হামলা চালায়।

Joypurhat

এসময় পুলিশ সাইদুরকে মারধর করলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বর ঘেরাও করে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ কমপক্ষে ৪ জন আহত হয়।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ