1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ন্যায়বিচার ও জনকল্যাণ নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৪৫ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে ভোটারদের প্রতি ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি রোববার জেলার মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের বলেন, ‘ভোটারদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে।’
প্রকৃত রাজনৈতিক নেতার আচরণ সর্বদাই জনবান্ধব- এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের নির্বাচিত করেছে এবং আপনাদের অবশ্যই তা মনে রাখতে হবে। অন্যথায় ক্ষমতা হারানোর পর তারা আপনাদেরকে এমনকি সালাম দিয়েও সম্মান জানাবে না।’
রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘আপনি জনপ্রতিনিধি এমনকি ইউনিয়ন পরিষদের সদস্য কিংবা এমপি হিসাবে নির্বাচিত হন, তাহলে আপনার কিছু দায়িত্ব চলে আসে এবং আপনার তাতে জবাবদিহিতা থাকে। আপনার ইতিবাচক মনোভাব তাদেরকে রাজনীতিতে আকর্ষণ করে।’
তিনি তাদের সবাইকে দেশের ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং বলেন, জনগণ তা আশা করে ও মনে প্রাণে চায়।
হাওরাঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে সরকার ও অন্যান্য উন্নয়ন সংস্থা থেকে প্রদত্ত ত্রাণসামগ্রী বিতরণে কিছু সংখ্যক নির্বাচিত জনপ্রতিনিধি অনিয়ম ও দুর্নীতি করায় রাষ্ট্রপতি সংশ্লিষ্টদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি কিছু অভিযোগ পেয়েছি যে, কিছু সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি এখানে যথাযথভাবে বন্যাত্তোর ত্রাণসামগ্রী বিতরণ করেননি। কিন্তু এটা কারো কাছে গ্রহণযোগ্য নয়’।
তিনি বলেন, ‘এমন নেতিবাচক কর্ম বা দুর্নীতি পরিহার করা এবং জনগণের কল্যাণে কাজ করার জন্যই ভোটাররা আপনাদের ক্ষমতায় এনেছিল।’
রাষ্ট্রপতি বলেন, জনগণ মনে তাদের অধিকার (হক) ধারণ করে রাখে, যার জন্য তারা বিশ্বাস করে আপনাদের ভোট দিয়েছে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ভাল কাজ করার পরামর্শ দেন, যার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে সাহায্য করবে।
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক সভায় সভাপতিত্ব করেন। রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এতে উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি স্পিড বোটে মিঠামইন উপজেলার কিছু উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
এর আগে তিনি বেলা প্রায় তিনটার দিকে হেলিকপ্টারযোগে মিঠামইন পৌঁছেন। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ