1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

শাহজালালে ৭ কেজি স্বর্ণ জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৪৪ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাত কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকা থেকে কাপড়ের রোলের ভেতর থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, একটি কাপড় আমদানিকারক প্রতিষ্ঠান এই স্বর্ণ চোরাচালানে জড়িত। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হচ্ছে না।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটে করে স্বর্ণের চালানটি আসে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে ওই ফ্লাইট থেকে মালামাল খালাস করা হচ্ছিল। এ সময় এয়ারওয়ে বিলের মাধ্যমে তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা কাপড়ের একটি রোল তল্লাশি করা হয়। কালো কাপড়ের ওই রোলের ভেতর সাতটি সোনার বার পাওয়া যায়।

তিনি বলেন, প্রতিটি বারের ওজন এক কেজি। এর বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা। আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি যে বা যারাই জড়িত থাক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ