1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

ইনজুরিতে ইমরুলও

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৯৫ Time View

ইনজুরি থেকে পুরোপুরি ভাল না হয়েই প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন তামিম। মাঠে একই জায়গায় আবার ব্যথা পেয়ে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না দেশসেরা এই ওপেনারের। এবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইনজুরিতে পড়েছে ইমরুল কায়েস।

ম্যাচের ৩৫তম ওভারে মোস্তাফিজের বল মার্করামের ব্যাট ছুঁয়ে ধেয়ে এল স্লিপের দিকে। ইমরুল ডাইভের মতো দিলেন। কিন্তু বল একটু সামনে পড়ে আঘাত করল হাঁটুতে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ইমরুল। পড়ে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।

এদিকে প্রথম দিন ২ ঘণ্টা ৩৬ মিনিট মাঠে ছিলেন ইমরুল। পরের প্রায় ৫ ঘণ্টা তিনি মাঠের বাইরে ছিলেন। দ্বিতীয় দিন প্রথম বল থেকে মাঠে ফিরলেও সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে সেই সময়টুকু অপেক্ষা করতে হবে তাকে। এর আগে প্রথম টেস্টে তামিমের অনুপস্থিতিতে ইনিংস উদ্বোধন করেছিলেন লিটন দাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ