1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল নেত্রকোণায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত তিলকখালি খাল খননের উদ্বোধন ঈদযাত্রা নিরাপদ করতে সচেতনতামূলক প্রচারণার দাবি রোড সেফটি ফাউন্ডেশনের আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ ১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুর কল্পনারও বাইরে: জেনারেল আলী আবদুল্লাহি

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৫, আহত ৩০

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১২
  • ১১৭ Time View

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীসহ কমপক্ষে পাঁচজন নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছেন।  শনিবার সকাল সোয়া ১১টার দিকে ত্রিশাল উপজেলার রাঘামারা-রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় ও ত্রিশাল থানা পুলিশ সূত্র জানায়, ত্রিশাল থেকে যাত্রীবাহী একটি লেগুনা পাশের উপজেলা ভালুকা যাওয়ার পথে রাঘামারা-রাঙামাটি এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা নালিতাবাড়িগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  সংঘর্ষে লেগুনা দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত এবং অপর ৩০ যাত্রী আহত হয়।  ঘটনাস্থলেই নিহরা হচ্ছেন- ময়মনসিংহ শহরের সরকারি মুমিনুন্নেছা মহিলা মহাবিদ্যালয়ের অনার্সের ছাত্রী মারিয়া হামিদ রোজিনা (২৬), ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের মৃত ফালু ফকিরের পুত্র আইসক্রিম বিক্রেতা রফিকুল ইসলাম (৩২), একই গ্রামের শামসুল হকের পুত্র আসাদ (২৭) এবং অপরজন বাবুল হোসেন (২০)।  স্থানীয় লোকজন আহতদের ২০ জনকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অজ্ঞাত আরও এক পুরুষ মারা যান। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়।  ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা ২০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  ত্রিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ঘটনাস্থলে নিহত চারজনই লেগুনার যাত্রী ছিলেন।  এ ব্যাপারে দুপুর ১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ