1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল হাইতিতে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিল দুর্বৃত্তরা শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড সাবেক আইজিপি এনামুল হক আর নেই

ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৯ Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুরের ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় সূত্র দাবি করছে, গত রাতে কয়েকজন ব্যবসায়ী গরু আনতে ভারতে যান। এসময় বিএসএফ তিন রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক মারা যায়। অন্যরা পালিয়ে ফিরে আসে।

তবে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন মারা গেছে এটা নিশ্চিত। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ