1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বাড্ডায় ঘরে আগুন লেগে প্রাণ গেল মায়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭ Time View

 রাজধানীর মধ্য বাড্ডার বৈঠাখালী এলাকায় আগুনে পুড়ে জেসমিন আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তার দুই সন্তান।

রোববার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হওয়ার পর দুই শিশুসহ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যু হয় জেসমিনের।

দগ্ধ দুই শিশুর নাম- আমানুল্লাহ জিসান (১১) ও সানজিদা আক্তার (৯)। চিকিৎসকরা বলছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

পরে খবর পেয়ে বারিধারা ও এর আশপাশ এলাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, গতরাত সাড়ে ৩টার দিকে বৈঠাখালির ওই এলাকার ফরিদের কাঠের বাড়ির নিচে ভাঙরির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

এতে কাঠের ওই বাড়িটির দ্বিতীয় তলায় থাকা পরিবারের ওই তিনজন দগ্ধ হন।

দগ্ধ জিসানের চাচা নুর আলম জানান, তাদের বাবা আব্বাস আলী কাতার প্রবাসী। দুই সন্তানকে নিয়ে জেসমিন ওই বাসায় ভাড়া থাকতেন। রাতে দগ্ধ হওয়ার পর তাদের সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হলে সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা.পার্থ শংকর পাল বলেন, জিসান ৩০ শতাংশ ও সানজিদা ২৮ শতাংশ পোড়া নিয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ