1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

নিখোঁজের ১০ মাস পর ঘরে ফিরেছেন সাফায়েত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৮ Time View

প্রায় দশ মাস আগে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফায়েত হোসেন ঘরে ফিরেছেন। গত শুক্রবার ভোরে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে রাজধানীর গাবতলী এলাকায় চোখ বাঁধা অবস্থায় নামিয়ে দিয়ে যায়। পরে সিএনজিযোগে পুরান ঢাকার বাসায় ফেরেন সাফায়েত।

সাফায়েতের ঘরে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে তার বাবা মো. আলী হোসেন শনিবার রাতে জাগো নিউজকে বলেন, আমার বুকের মানিক ফিরেছে। সবার দোয়া ছিল। ১০ মাস পর আমার ছেলেকে ফিরে পেয়েছি। ওরা অন্ধকারে তাকে বন্দী করে রেখেছিল। খেতে দিয়েছিল, নির্যাতনও করেনি। তবে অন্ধকার থেকে বের হতে দেয়নি তাকে।

মো. আলী হোসেন আরো বলেন, ছেলের ঘরে ফেরার আশায় ছিলাম। বিশ্বাস রেখেছিলাম আমার ছেলে সাফায়েত জঙ্গিবাদে জড়ায়নি। সে কথাই এখন সত্যি হল। যদিও অনেকের কথা উৎকণ্ঠা বাড়িয়েছিল।

তিনি বলেন, অপহরণকারীরা আমার ছেলেকে গত বছরের ১ ডিসেম্বর তুলে নিয়ে যাবার পর একদিনও সূর্যের আলো দেখতে দেয়নি। অপহরণকারীদের উদ্দেশ্য কী ছিল তা বোঝা কঠিন, তবে খারাপ ব্যবহার বা নির্যাতন করেনি। খাওয়া, গোসল ও টয়লেট যাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারেনি সাফায়েত। ছেলে ফিরে আসার ব্যাপারে বনানী থানায় জানিয়েছি।

গত ১৬ সেপ্টেম্বর সাফায়েতসহ নিখোঁজ যুবকদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জাগো নিউজকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে একযোগে সাফায়েত হোসেন, জায়েন হোসেন খান পাভেল, সুজন ঘরামি ও মেহেদী হাওলাদার নামে চার যুবক নিখোঁজ হন। এদের মধ্যে সাফায়েত ও পাভেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পর্যায়ক্রমে মেহেদী হাওলাদার, সুজন ঘরামি এবং পাভেল ঘরে ফিরলেও শুধু বাকি ছিল সাফায়েতের ঘরে ফেরা। ওই ঘটনায় ২ ডিসেম্বর বনানী থানায় জিডি করেন সাফায়াতের বাবা মো. আলী হোসেন (জিডি নং ১১৯)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ