1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

মাসে একদিন ব্যক্তিগত গাড়িমুক্ত থাকবে মানিক মিয়া এভিনিউ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

প্রতি মাসের প্রথম শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের মনে করেন, ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস কাগজে লিখে, সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে কোনো লাভ নেই যদি না
বাস্তবতা থাকে।

গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

যোগাযোগ ব্যবস্থায় যে লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে তা ২০৩০ সালের মধ্যে পূরণে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে বলেও জানান মন্ত্রী।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২০০৬ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। তবে বিগত বছরগুলো বেসরকারি উদ্যোগে পালিত হলেও এবারই ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগসহ সরকারি ও বেসরকারি ৫৯টি সংস্থার সম্মিলিত উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি পালিত হল।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ যানজট ও দূষণমুক্ত নগরায়নে প্রয়োজন, গণপরিবহন ব্যবস্থায় উন্নয়ন এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ।’সূত্র: বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ