1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সৌদিতে হজ মেডিকেল ক্লিনিকে সেবা নিয়েছেন ৬৪ হাজার হাজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৫ Time View

চলতি বছর সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস মেডিকেল ক্লিনিক থেকে প্রায় ৬৪ হাজার হজযাত্রি ও হাজি চিকিৎসা সেবা নিয়েছেন। এবারই প্রথমবারের মতো স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্রের মাধ্যমে তাদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

সৌদিতে মেডিকেল ক্লিনিক থেকে চিকিৎসা সেবা গ্রহণকারীদের মধ্যে শতকরা ৭২ দশমিক ৬ ভাগ পুরুষ ও ২৭ দশমিক ৪ ভাগ নারী ছিলেন।

এদিকে, গতকাল ২০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৪৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৫টি ও সৌদি আরব এয়ারলাইন্সের ৮৬টিসহ মোট ১৬১টি ফ্লাইটে তারা দেশে ফিরে আসেন।

গত ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় (ব্যবস্থাপনা সদস্যসহ) মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজে যান। ২০ সেপ্টেম্বর পর্যন্ত এদের মধ্যে সৌদি আরবে সর্বমোট ১৩৩ জন হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০৪ জন ও নারী ২৯ জন। এই ১৩৩ জনের মধ্যে মক্কায় ১০১ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ২ জন ও মিনায় ১৬ জনের মৃত্যু হয়।

সর্বশেষ ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার আনোয়ারা বেগম (৫৫) পবিত্র নগরী মক্কায় মৃত্যুবরণ করেন। তাঁর পাসপোর্ট নম্বর ছিল বিএইচ ০৫৬৩১১৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ