1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয় ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু সাফ, বাংলাদেশের খেলা কবে আইএইএর সাধারণ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পাঞ্জাবি-শেরোয়ানি বিক্রেতার ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ভ্রমণনীতিতে আরও কড়াকড়ি আরোপ করেছে চীন

ধর্ষণে অভিযুক্ত ভারতের আরেক ধর্মগুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৫ Time View

এবার ভারতের রাজস্থান প্রদেশের ফলাহারি বাবা নামে পরিচিত এক ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ২১ বছর বয়সী এক তরুণী। মাত্র কিছুদিন আগেই দেশটির এক ধর্মগুরু ধর্ষণের অভিযোগে কারাগারে গেছেন।

দু’জন শিষ্যকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ধর্মগুরু রাম রহিমের ২০ বছরের সাজা হয়েছে। এর মধ্যেই নতুন করে আরেক ধর্মগুরু ধর্ষণের দায়ে অভিযুক্ত হলেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ নামের ওই স্বঘোষিত বাবা এক তরুণীকে তার আশ্রমে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে ৭০ বছর বয়সী ওই বাবা উচ্চ রক্তচাপের কারণে আলওয়ারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের একটি দল তাকে খুঁজছে। হাসপাতাল কর্তপক্ষের সাড়া পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্ত এই বাবাকে বিভিন্ন ছবিতে দেশের শীর্ষস্থানীয় নেতা এবং তারকাদের সঙ্গে দেখা গেছে। এই বাবা শুধুমাত্র ফল খান বলেই তিনি সবার কাছে ফলাহারি বাবা নামে পরিচিত।

ধর্ষণের অভিযোগ করা ওই নারী জানিয়েছেন গত আগস্টের ৭ তারিখ রাতে ওই ধর্মগুরু তাকে নিজের রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের পর তাকে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকিও দেয়া হয়। কিন্তু সম্প্রতি ধর্ষক ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিচার শুরু হওয়ার পর ওই নারী ধর্ষণের বিষয়ে মুখ খোলেন।

তদন্তে জানা গেছে, ওই ধর্মগুরু প্রায়ই ওই তরুণীর বাড়িতে যাওয়া আসা করতেন। পুলিশ জানিয়েছে, ভারত এবং ভারতের বাইরেও বহু ভক্ত রয়েছে ওই ধর্মগুরুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ