1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

মহাসড়কের পাশে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৫ Time View

কুমিল্লায় গুলিবিদ্ধ অজ্ঞাত (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার সংচাইল প্রভাতী ফিসারীজ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পা ও মুখ বাঁধা এবং বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের (দেবিদ্বার সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে যান।

এ বিষয়ে ওসি জানান, ভোর থেকে মরদেহ দেখতে হাজার হাজার স্থানীয় লোকজন সমবেত হলেও কেউই নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে গভীর রাতে সেখানে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ ওই যুবকের মরদেহ ফেলে গেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ