1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত কোরআনের ‘মুহকাম’ ও ‘মুতাশাবিহ’ আয়াত বলতে কী বোঝায়?

রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান করতে বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৭ Time View

মিয়ানমারে রাখাইনে দেশটির সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমদের সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত শক্তিশালী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প

বুধবার নিরাপত্তা পরিষদে জাতিসংঘ শান্তি মিশনের সংস্কার বিষয়ক এক বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

বৈঠকে মাইক পেন্স মিয়ানমারের সামরিক বাহিনীকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, যদি এ ধরনের সহিংসতা অব্যাহত থাকে তবে তা ঘৃণা এবং বিশৃঙ্খলার বীজ বপন করবে; যা ওই অঞ্চলের পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করতে পারে।

এদিকে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য দুই কোটি ৮০ লাখ ডলার (২২৪ কোটি টাকা) মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকে এ সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতা শুরু হওয়ার পর বাংলাদেশে চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এখনও সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে অনেক রোহিঙ্গা। টেকনাফ ও উখিয়ার রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ