1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯৪ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়া রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সকাল ৮টারর দিকে উপজেলার চাকঢালায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকা চাকঢালায় যাচ্ছিল ট্রাকটি। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যু হয় আরো ৩ জনের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ