1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সরকারকে বিভ্রান্ত করেছে চালকল মালিকরা : মির্জা আজম

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬০ Time View

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘চাল মিল মালিকরা মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করেছেন। চালের দাম বৃদ্ধিতে পাটের বস্তা ব্যবহারের কোনো প্রভাব নেই। তাই আগামী তিন মাস বিদেশ থেকে আমদানিকৃত চালে শুধু প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে। তবে অভ্যন্তরীণ চালের ক্ষেত্রে অবশ্যই পাটের বস্তা ব্যবহার করতে হবে।’

চালের দাম কমাতে চাল সংরক্ষণ ও পরিবহনে প্লাস্টিকের বস্তা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিন পর বুধবার এ কথা বললেন প্রতিমন্ত্রী। এ উপলক্ষে সচিবালয়ে নিজ দফতরে এক জরুরি সংবাদ সম্মেলন করেন তিনি।

মির্জা আজম বলেন, ‘অটো রাইস মিল মালিকদের প্লাস্টিক বস্তা তৈরির ফ্যাক্টরি রয়েছে। তারা অবৈধভাবে প্লাস্টিক বস্তা তৈরি করে। যা আমাদের পরিবেশ ও পাট শিল্পকে ধ্বংস করে। তবে ১৭টি পণ্যে পাট বস্তা ব্যবহারে বাধ্যবাধকতা আরোপ করায় অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানাগুলো আবার চালু করার জন্য মিল মালিকরা এ মিথ্যাচার করেছে।’

তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ বাজারে যে ১৭টি পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন রয়েছে তা বলবত থাকবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’

পাটের বস্তা ব্যবহারে চালের দাম বৃদ্ধি না হওয়ার কারণ ব্যাখা করে দিনে বলেন, ‘বাজারে ৫০ কেজি ধারণ ক্ষমতার পাটের বস্তার দাম ৪৪ টাকা। এ বস্তা একবার ব্যবহার করে বিক্রি করলেও অন্তত ২০ টাকা দাম পাওয়া যাবে। অথবা একই বস্তা অন্তত তিনবার ব্যবহার করা যায়। আর প্লাস্টিকের বস্তার দাম ২০ টাকা। তবে এ বস্তা একবারের বেশি ব্যবহার করা যায় না। সুতরাং বিষয়টা একই রকম দাঁড়াল।’

‘তারপরও যাদি পাটের বস্তার জন্য চালের দাম বাড়ে সেটা খুব বাড়লে প্রতিকেজিতে ৫০ পয়সা বাড়ত। কিন্তু দাম তো বেড়েছে কেজিতে ২০ টাকা।’-বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমদানি করা চালের বস্তায় আমদানিকৃত সিল থাকতে হবে। এই সিল থাকলে ক্রেতারা প্লাস্টিকের বস্তা ঘর পর্যন্ত নিতে পারবেন। কোথাও কেউ আটকাবে না।’

এরআগে গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকে মিল মালিক ও ব্যবসায়ীরা চাল সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের কারণে চালের দাম বেড়ে যাচ্ছে বলে জানান। প্লাস্টিকের বস্তা অনেক সাশ্রয়ী উল্লেখ করে এটা ব্যবহার করলে চালের দাম কমবে বলেও তারা জানান।

এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছিলেন, ‘প্লাস্টিকের বস্তাসহ ব্যবসায়ীরা যে যেভাবে খুশি চাল পরিবহন করতে পারবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ