1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

এক মাসেই নেইমারের লাখো জার্সি বিক্রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৩৩ Time View

ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে গ্রীষ্মকালীন দলবদলে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। আর নতুন এই ক্লাবে যোগ দেওয়ার পর মাত্র এক মাসেই ব্রাজিলিয়ান এই তারকার এক লাখ ২০ হাজার জার্সি বিক্রি করেছে ক্লাবটি। আর জার্সি বিক্রি থেকে প্রায় ৮.৮ মিলিয়ন ইউরো আয় করেছে পিএসজি।

এদিকে নেইমারের পর মোনাকো থেকে এমবাপের পিএসজিতে যোগ দেয়ার পর জার্সি বিক্রির পরিমাণ আরও বেড়ে যায়। সব মিলিয়ে গত মৌসুমের চেয়ে এবার পিএসজির জার্সি বিক্রি প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদন অনুযায়ী, যে হারে জার্সি বিক্রি হচ্ছে তাতে আগামী দুই মাস সমর্থকদের চাহিদা পূরণ করা সম্ভব নয়।

উল্লেখ্য, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেনও সমান পাঁচটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ