1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না সাকিব!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ১১৪ Time View

দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলবেন না সাকিব আল হাসান! সম্ভবত ফ্যাফ ডু প্লেসির প্রোটিয়া বাহিনীর সঙ্গে এ মাসের শেষ সপ্তাহে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে, তাতে দেখা যাবে না বিশ্বের এক নম্বর অলরাউন্ডারকে।

নাহ, কোনো ইনজুরি কিংবা ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে নয়। আবার হাওয়া থেকে পাওয়া খবর নয় কিংবা ক্রিকেট পাড়ার গুঞ্জনও নয়। ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আগামী ছয় মাস টেস্ট ক্রিকেট খেলতে চান না সাকিব। শুধু টেস্ট থেকে দূরে থাকার ইচ্ছা প্রকাশই নয়, আগামী ছয় মাস টেস্ট থেকে বিরত থাকার আবেদন করেছেন সাকিব। আজই বোর্ডে চিঠি দিয়ে সে আবেদনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন সাকিব।

বোর্ড তাৎক্ষণিকভাবে সাকিবের আবেদনে ‘হ্যাঁ বা না’ কিছু না বললেও ভেতরের খবর, সাকিবের আবেদন আংশিক মেনে নেবে বিসিবি। উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জাগো নিউজকে এ তথ্য দিয়ে বলে, ‘সাকিব ক্লান্তি ও অবসাদের কথা উল্লেখ করে ছয় মাসের ছুটি চেয়েছেন। এই ছয় মাসের মধ্যে রয়েছে দুটি টেস্ট সিরিজ। যার প্রথমটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেপ্টেম্বর-অক্টোবরে। আর অন্যটি আগামী ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।’

সূত্র জানিয়েছে, ‘সাকিবের আবেদন পুরোপুরি না মানলেও বোর্ড হয়তো তাকে তিন মাসের ছুটি দিতে পারে। আর তা দেয়ার অর্থ দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলা এবং খুব সম্ভবত বোর্ড তা মেনে নেবে। অর্থাৎ সাকিবকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে দূরে থাকার অনুমতি দেবে বোর্ড।’

তবে শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজ পর্যন্ত তার ছুটি মঞ্জুরের সম্ভাবনা খুব কম। সূত্র জানায়, ‘বোর্ড সম্ভবত সাকিবকে এ বছরের শেষ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলার কথা বলবে।’

এদিকে সাকিবের এই ছয় মাসের ছুটির কারণেই দল ঘোষণায় দুদিন বিলম্ব। গতকাল (শনিবার) সন্ধ্যায় দল ঘোষণার কথা ছিল। জানা গেছে, বোর্ড সভাপতির বাসায় টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক মুশফিক, কোচ হাথুরুসিংহে আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর অনানুষ্ঠানিক সভায়ই সাকিবের ছুটির আবেদনের বিষয়টি নিয়ে কথা হয়। আর সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এবং সাকিবের বিকল্প নিশ্চিত না হওয়া পর্যন্ত দল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ